মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কিবরিয়া হত্যার বিচার না হওয়ায় ড. রেজা কিবরিয়া’র ক্ষোভ প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ ১৩ বছর পেরিয়ে গেলেও আমার বাবা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার সুষ্ঠু তদন্তও বিচার পাইনি। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, কাদের মদদ ছিল তা এখনও বেড়িয়ে আসেনি। এ থেকে সবাই অনুমান করতে পারেন এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কারা সুবিধা পেয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই বলে আসছি উপরোক্ত বিষয়গুলো প্রমাণ করার জন্য। এবং এখন তা না হওয়াতে দেশবাসীর সাথে সাথে কিবরিয়া পরিবারও হতাশ। গতকাল শনিবার শাহ এ.এম.এস কিবরিয়ার ১৩ মৃত্যুবার্ষিকীতে এ কথাগুলো বলেন ড. রেজা কিবরিয়া। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যবৃন্দসহ আত্মীয় স্বজন ও শুভাকাংখীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com