মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপ্ত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৫১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা শেষ হয়েছে। বিকালে জেলা প্রশাসক মনীষ চাকমা মেলার প্রতিটি ষ্টল পরিদর্শন করেন। সন্ধ্যার পর মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম, মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধূ প্রমূখ।
মেলায় নান্দনিক উপস্থাপনার জন্য একটি বাড়ী একটি খামার বিভাগের ষ্টলকে ১ম, এলজিইডি বিভাগের ষ্টলকে ২য় এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ষ্টলকে ৩য় স্থানের পুরস্কার দেয়া হয়। এছাড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্টান শ্যামল মাধবপুরকে বিশেষ পুরস্কার এবং মেলায় অংশগ্রহনকারী ৬২টি ষ্টলকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com