মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলের সৈয়দা বদরুন্নেসা খাতুনের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার চন্দ্রচড়ি গ্রামের মরহুম সৈয়দ মদরিস আলীর স্ত্রী মরহুমা সৈয়দা বদরুন্নেসা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এইদিনে তিনি বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আজ দুপুরে মরহুমার নিজ বাসভবন চন্দ্রচড়ি গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে মরহুমার আত্মীয়-পরিজন এবং গুণগ্রাহীদের শরীক হবার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, মরহুমা সৈয়দা বদরুন্নেসা খাতুন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ এহিয়া বখত্ এর আম্মা এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সহযোগী সম্পাদক সৈয়দ সাইমুম সাদীর দাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com