মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চনাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাটকের মূখ্যপাত্রী ‘স্মৃতি’র জীবন ধারাপাত নিপূনভাবে ফুটে উঠেছে নাটকে। আর ‘মানব’ চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতি বিমূখ হলে। বেকসুর প্রকৃতির মাঝে মাঝে হয়ে উঠে অপ্রাকৃতিক।
এদিকে সন্তান লাভের আশায় ‘স্মৃতি’ ভন্ডসাধুর আশ্রমে যেতেও কুন্ঠিত বোধ করেনি। এইভাবে নাটকের কাহিনী তুলে ধরেছেন ড. মুকিদ চৌধুরী।
ফখরুল হামিদের নির্দেশনায় নাটকটিতে অলক-পদ্মশ্রীর রোমান্টিক দৃশ্য সুনিপুনভাবে ফুটে উঠেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ মঞ্চনাটকটি পরিবেশন করবে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী। এ নাটকটি দেশ নাট্যগোষ্ঠীর ১৯তম প্রযোজনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com