মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তরুণ সৎ ও সু-শিক্ষিতদের গুরুত্ব দেবেন জননেত্রী শেখ হাসিনা-ব্যারিস্টার এনামুল হক

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ এনামুল হক বলেছেন, বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের জীবনমান উন্নয়ন ঘটানোই আমার লক্ষ্যে। ৯০ দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ ২৯ বছর ধরে আওয়ামী লীগ দলীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে তরুণ, সু-শিক্ষিত, সৎ ও মেধাবীদের বিশেষ গুরুত্ব দেবেন জননেত্রী শেখ হাসিনা। ভিশন-২০২১ বাস্তবায়ন ও তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগকে পূনরায় জয়ী করার আহবান জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকালে ৫/৬নংবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মোঃ এনামুল হক গত রোববার ও সোমবার বিকালে বড়বাজার, গ্যানিংগঞ্জবাজার, আদর্শবাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ এলাকার মুরুব্বিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com