সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে জেএমবির সাথে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ জামায়াত কর্মী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি’র) সাথে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ জামায়াত নেতা কর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আটককালে তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। রোববার রাতে সদর উপজেলার নারায়নপুর বাজার থেকে তাদের আটক করে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা।
আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির নারায়ানপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসি ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া বিভাগের মিজান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে নারায়নপুর বাজার থেকে তাদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিনুল হক বলেন, বেলা ৩টার দিকে তাদের (গতকাল সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com