মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে জুয়ার আসর থেকে ১০ জুয়ারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জের নিজগাও গ্রামের জুয়ারী আলতু মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, আনোয়ার আলী ওরফে আনু মিয়া (৪৪), মোঃ রহমত আলী (২৫), মোঃ তারেক মিয়া (২৪), মোঃ হানিফ মিয়া (৩৫), মোঃ সবুজ মিয়া (৩৩), মোঃ ময়না মিয়া (১৯), মোঃ হেলাল মিয়া (২৩), মোঃ স্বপন মিয়া (৩৯), মোঃ আলমগীর মিয়া (৩০) ও মোঃ আব্দুস সহিদ (৪০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল জুয়ারী নিজগাও গ্রামের আলতু মিয়ার বাড়িতে জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে ডিবির এস.আই ইকবাল বাহার ও অনিক হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত জুয়ারীদের আটক করে। তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ টাকা ও ২ বান্ডিল খেলার তাস উদ্ধার করা হয়। ডিবি’র ওসি মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com