সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজমিরীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী। সভায় বক্তাগন বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার (অবঃ) সেনা কর্মকর্তা ফজলুর রহমান চৌধুরীর বলিষ্ট নেতৃত্বে সহযোদ্ধা ও হাজারো জনতাকে নিয়ে আজমিরীগঞ্জের ঐতিহাসিক গরুহাটা ময়দানে লাল সবুজের রক্তিম পতাকা উত্তোলন করেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও মেঘনা রিভার ফোর্সের সদস্য বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান লাল, মুক্তিযোদ্ধা প্রেমানন্দ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সুজাত মিয়া, জালাল মিয়া, আব্দুছ সোবহান, মনোরঞ্জন দাশ, উপজেলা কৃষকলীগ সভাপতি খালেদুজ্জামান, থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবীর, এএসআই তোহা মিয়া, আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব দীন বন্ধু দাশ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, মোঃ সুহান মিয়া, পায়েল মিয়া, মোয়াজ্জেম হোসেন, অলিউর রহমান, কালী দাশ, আওলাদ মিয়া, সাহাব উদ্দিন, বকুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে জলসুখার বাউল শিল্পী শাহিনুর মিয়া মুক্তিযোদ্ধের গান পরিবেশন করে সবাই মুগ্ধ করে তোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com