মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামে শ্রী শ্রী ভগবতী দূর্গাদেবীর মন্দিরের সম্পত্তি দখলের অপচেষ্টা ও সেবায়েতের উপর হামলার ঘটনায় ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ওই হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মন্ডলির সদস্য স্বপন লাল বণিক, সাধারণ সম্পাদক এড. স্বরাজ রঞ্জন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী ও বিপুল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা নেতৃবৃন্দ উক্ত নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন এবং ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের সদস্যদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেই সঙ্গে উক্ত নেক্কারজনক ঘটনার পর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তড়িত দক্ষ হস্তক্ষেপের মাধ্যমে সন্ত্রাসী ও ভূমি দস্যু চক্রের কয়েক জনকে গ্রেফতার এবং জবরদখলের প্রচেষ্টা প্রতিহ করায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, একদল ভূমিদস্যু গতকাল শুক্রবার ভোর অনুমান ৪টায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামে শ্রী শ্রী ভগবতী দূর্গাদেবীর মন্দিরের সম্পত্তি দখলের অপচেষ্টা ও সেবায়েতের উপর হামলা চালায়। পরে প্রশাসনের তড়িত হস্তক্ষেপে হামলাকারী কয়েকজনকে গ্রেফতার ও দখলের অপচেষ্টা প্রতিহত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com