বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-কর্ণেল জিলুল রহমান

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জিলুল রহমান বলেছেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র পাশাপাশি জনসাধারনকে এগিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজে একটি মারাতœক ব্যাধিতে পরিণত হয়েছে। একটি সাজানো ও সু-শৃংখল পরিবারকে ধ্বংস করতে একজন মাদকসেবীই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ হল রুমে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের উদ্যোগে সচেতনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা ওসি (তদন্ত) মোঃ কাউসার আলম, চৌমুহনী ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বিশিষ্ট মুরব্বী হাজী বজলুর রহমান ভূইয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com