মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে বার্ষিক বনভোজন ও টিএইচও’র বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের উদ্যোগে গত শনিবার বার্ষিক বনভোজন ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আমেরিকা গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। সকাল ৯টায় নবীগঞ্জ থেকে চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়ে বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুিষ্টত হয়। সাতছড়ির ওয়াচ টাওয়ার, পাম বাগান, চা বাগান ও গভীর অরল্য ঘুরে আনন্দ উপভোগ করা হয়। পরে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মানিক লাল রায়ের সভাপতিত্বে এবং ইপিআই টেকনোলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন, মাঠ কর্মচারী এসোসিয়েশনের সাবেক সভাপতি স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফয়ছল আহমদ, বর্তমান সভাপতি মোঃ সাদ্দক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রুহেল মিয়া, স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টচার্য্য দেবুল, সাবেক স্বাস্থ্য সহকারী বিপুল সরকার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র দাশ, সজল চক্রবর্ত্তী, ব্রজেন্দ্র দেবনাথ, সুকেশ তালুকদার, জলি দাশ, সুমী রানী পাল, অলি রায়, তারেক মিয়া, নৃপেশ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দুপুরের ভোজন শেষে স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টাচার্য্য দেবুলের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করে সবাইকে আনন্দ উপহার দেন উত্তম কুমার পাল হিমেল, তারেক মিয়া, জলি রানী দাশ, বিপুল সরকারসহ অন্যান্য শিল্পীবৃন্দ। রাত ৮টায় নবীগঞ্জে ফিরে এসে অনুষ্টানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com