মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মাধবপুরে বিভিন্ন মসজিদে দোয়া

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৭০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ দৈনিক আমার দেশের সম্পাদক, সাবেক জ্বালানী উপদেষ্টা, সময়ের সাহসী কন্ঠস্বর মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী ও সুস্থ্যতা কামনা করে মাধবপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্টিত হয়েছে। পশ্চিম মাধবপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন দোয়া পরিচালনা করেন। এসময় পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাজি মাসুকুর রহমান মাসুক, সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক সুজন, বিশিষ্ট মুরব্বী হাজি সমুজ আলী, হাজী কদর আলী, হাজী মহারাজ খাঁন, অলি মিয়া, মাতু মিয়া খাঁ, ছাত্রদল নেতা রনি আহম্মদ, হোসাইন আহম্মদ সিহাবসহ ৫শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। ফায়ার সাভির্স জামে মসজিদ ও বাজার জামে মসজিদে অনুরূপ দোয়া অনুষ্টিত হয়। এছাড়া উপজেলার ধর্মঘর ইউপির চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বুল্লা ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক শিক্ষক সমিতির সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, অধ্যক্ষ শাহিন মিয়া, কাউন্সিলর সুরঞ্জন পাল, হাজী এমদাদুল হক ফেরদৌস, আবুল বাশার, সাংবাদিক জামাল মোঃ আবু নাসের, আবুল খায়ের, আশরাফ ছিদ্দিকী জুয়েল,ওমর ফারুক, ফরাশউদ্দিন পিন্টু, রিফাতউদ্দিন, আলমগীর কবির, প্রবাসী নেতা সোহেল মাহমুদ, রাশেল আহম্মেদসহ অর্ধশতার্ধিক নেতৃবৃন্দ অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com