মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পইল ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী হাজী শাহাবুদ্দিন স্মরণে শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৭৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সন্ধ্যা পৈল ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী নাজিরপুর গ্রামের হাজী মোঃ শাহাবুদ্দিন স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পৈলের ঐতিহ্যবাহী শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।  পৈল ইউপির চেয়ারম্যান ও শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বক্তাগন হাজী সাহাব উদ্দিনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন ও স্মৃতিচারণ করেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ আব্দুল ওয়াহেদ, হাজী আম্বর আলী, হাজী আব্দুর রহিম, সিরাজ মেম্বার, আব্দুল আলীম,  আবুল কালাম, আজম উদ্দিন, স্বপন অধিকারী, তাজুল ইসলাম, মোঃ জাহির, বাবর আলী, রফিকুল ইসলাম, আব্দুল জলীল মিন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com