রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ জেলার আয়কর বিভাগের আয়োজনে শহরের শায়েস্তানগর পয়েন্ট এলাকায় উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৬ (হবিগঞ্জ) এর সহকারী কর কমিশনার মোঃ আবু সাঈদ এই আয়কর ক্যাম্পের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে দেশের সর্বক্ষেত্রে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে করদাতাদের উদ্বুদ্ধকরণের
উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক কায়ছার আহমেদ চৌধুরী, শায়েস্তানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম ও হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com