মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতছড়ি জাতীয় উদ্যানে পাহাড় ধ্বস

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৪৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নিম্নচাপের কারনে টানা তিন দিনের বর্ষন ও পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানেন অভ্যন্তরে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পাহাড়ী ঢলে উদ্যানের অভ্যন্তরে ছড়ার পানিতে ৭০ থেকে ৮০ ফুট পাহাড় ধ্বসে পড়ে। এসময় মুল উদ্যানের গেইট থেকে ওয়াচ টাওয়ারে যাওয়ার পথের ট্রেইলের কিছুটা পাহাড়ী ঢলে ভাসিয়ে নিয়ে যায়। এ অবস্থায় কর্তৃপক্ষ ট্রেইলে ভ্রমনে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
এদিকে সাতছড়ি উদ্যানের পাশে ত্রিপুরা পল্লীও রয়েছে ভাঙ্গনের আশংকায়। ইতোমধ্যে পল্লীর ৩টি ঘর পাহাড়ী ঢলে ভাসিয়ে নিয়ে যায়। এরপর পরিবার ৩টিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু পল্লীর অবশিষ্ট পরিবার এবং পল্লীতে যাওয়ার ফুট ব্রীজটিও রয়েছে ভাঙ্গনের আশংকায়।
গতকাল রবিবার সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন উদ্যানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব ও রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। তারা দ্রুত এ ট্রেইল মেরামত এবং ট্রেইল রক্ষায় ছড়ার পাশে গাইড ওয়াল নির্মানসহ প্রয়োজনীয় গ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নেন। গতকালই বালিভর্তি বস্তা দ্বারা ট্রেইল রক্ষার কাজ শুরু হয়েছে। পাশাপাশি কয়েকদিন ধরেই উক্ত এলাকায় বল্লী দিয়ে পাহাড় ধ্বস রক্ষায় করা চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com