মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুতাং বাজারের কাপড় ব্যবসায়ী সুমন অজ্ঞান পার্টির খপ্পরে

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৪৭২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারের কাপড় ব্যবসায়ী মেসার্স সুমন ক্লথ ষ্টোর এর মালিক মোঃ সুমন মিয়া (৩৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। সুমনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে শ্রীমঙ্গল হাট করার জন্য হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে উঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির সিটে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন, জরুরী কাগজ পত্র হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। বাস চালক অজ্ঞান অবস্থায় সুমন মিয়াকে মৌলভীবাজার বাস কাউন্টারে রেখে যান। পরে মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন এর অফিস সহকারী মোঃ সুহেব আহম্মেদ থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com