মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা নবীগঞ্জে শেখ সুজাতের নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে নবীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল্ডেন প্লাজায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জারীকৃত গ্রেফতারী পরোয়ানা বাতিল করে অনতিবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। হুলিয়া মামলা দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না। এই আন্দোলন হচ্ছে জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com