সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরার পথে আবুধাবি ও শারজায় চেম্বার প্রেসিডেন্টকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও শারজাতে বসবাসরত হবিগঞ্জবাসীর পক্ষ থেকে চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলামকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। জাতিসংঘের ৭২ তম অধিবেশন থেকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আবুধাবি ও শারজাতে এই গন সংবর্ধনা দেওয়া হয়।
গত ১২ অক্টোবর বৃহস্পতিবার আবুধাবির ডায়মন্ড সিটির হল রুমে বাবরুল হাসান তরপদারের সভাপতিত্বে এবং শেখ এমরান উল্লাহ ও জিসান তারেখের পরিচালনায় গন-সংবর্ধনা সভাটি অনুষ্টিত হয়। এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিদ।
প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আমিন মিয়া, ইঞ্জিনিয়ার তৈয়োব আলি তালুকদার, নিজাম উদ্দিন মানিক, মির্জা ইমাম, বশির মিয়া তালুকদার সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
অপরদিকে গত ১৩ অক্টোবর শুক্রবার শারজাহ হুদাইবা হল রুমে মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে এবং সুলতান শাহজান ও জানে আলমের পরিচালনায় আরেকটি সংবর্ধনা দেয়া হয় মোতাচ্ছিরুল ইসলামকে। এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মুকিদ। প্রধান অতিথি ছিলেন সিআইপি আশিক মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জি, এম জাইগিরদার, শাফিউর রহমান শুভা, বাবরুল হাসান, শেখ এমরান উল্লাহ, এস এম তারেখ, কামরুল হাসান, সালেহ মুহিত, বচন মিয়া, দিলু মিয়া, কামাল মিয়া, হারুন মিয়া, মোশাররফ হোসেন, আবুল বাশার হেলাল সহ কমিউনিটি নেতৃবৃন্দ। আবুধাবি ও শারজায় গণ-সংবর্ধনায় সংবর্ধিত ব্যক্তি মোতাচ্ছিরুল ইসলাম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনিও প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধিত ব্যক্তি মোতাচ্ছিরুল ইসলাম প্রবাসীরা অতিথেয়তা ও আন্তরিকতায় তাকে সম্মানিত করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com