মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের জজ কোর্টে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কুকুরের কামড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পৌরসভার পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধন না করায় শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। কুকুরের কামড়ে পথচারীসহ বিচারপ্রার্থী আহত হচ্ছে। বেওয়ারিশ কুকুররা জজকোর্ট এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেঁছে নিয়েছে। সরেজমিনে দেখা যায়, ওই সব কুকুরগুলো দলবদ্ধভাবে কোর্টের মাঠসহ শহরে ঘুরাফেরা করছে।  আদালতে আসা বিচারপ্রার্থী ও আইনজীবিদের দেখলেই তেড়ে আসে। এর প্রতিকার দাবি করেছেন কোর্টে আসা বিচারপ্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com