সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালক আহত

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। ছাদিকুর রহমান (৪৫) নামে আহত ওই চালকের পা চুরমার হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার মিরপুর বাজারের বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ থেকে সার বোঝাই করে বিআরটিসির একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-২২৬৪) ঘোড়াশাল যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট পুরাতন মহাড়কের বানিয়াগাঁও এলাকার বেন্দার পুল নামক স্থানে পৌছুলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ডায়নার (ঢাকা-মেট্রো-ড-১৪-১৭৭৪) সাথে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সার বোঝাই ট্রাক চালক ছাদিকুর রহমান গুরুতর আহত হন।
তাৎক্ষণিক ছাদিকুর রহমানের ঠিকানা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com