সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় যুবক আহত ॥ নগদ টাকা ও মোবাইল খোয়া

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কম্পিউটার অপরেটর আইসিটি কর্মী রিয়াজুল হক (২৬) কে নবীগঞ্জ শহরের শিবপাশা রাস্তার ব্রিজের কাছে চুরিকাঘাত করে নগদ ১৮ হাজার ৭শত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রিয়াজুল হককে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সুত্রে জানা গেছে, ওই দিন রাতে রিয়াজুল নবীগঞ্জ শহরের শিবপাশা দিয়ে যাচ্ছিলেন। শিবপাশা ব্রিজের কাছে গেলে একটি মোটরসাইকেল থেকে তিনজন দুর্বৃত্ত তিনির কাছে এসেই তাকে লক্ষ্য করে ধারালো চুরি দিয়ে আঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রিয়াজুলকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com