সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে চাঁদা তুলে রাস্তা সংষ্কারের গ্রামবাসীর উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪৯০ বা পড়া হয়েছে

সুহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে যোগাযোগে অতিষ্ঠ গ্রামবাসী নিজেরা চাঁদা তোলে রাস্তা সংষ্কারের উদ্যোগ নিয়েছে। এতে ২ যুগ ধরে এলাকার প্রায় ৩৫ হাজার জনসাধারণের চলাচলে ভোগান্তির অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাভূক্ত বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দক্ষিণ সীমান্তে লস্করপুর-ফদ্রখলা রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে ১৫টি গ্রামের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩৫/৪০ হাজার মানুষ যানবাহন নিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। এতে অনেকই বিভিন্নভাবে দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। কয়েকবার রাস্তাটি অপরিকল্পিত ও নিম্নমানের সংস্কার কাজ করা হয়। এতে সরকারের শুধুমাত্র অর্থই ব্যয় হয়েছে, জনসাধারণের দূর্ভোগ কমেনি। ১ কিলোমিটার জায়গাজুড়ে রাস্তাটির পাশে গভীর খাদ থাকায় প্রতি বর্ষা মৌসুমে রাস্তার পাশ ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়। এলাকাবাসী এই মরণফাঁদ থেকে রেহাই পেতে রাস্তাটি ৩-৪ ফুট নিচু করে সংস্কার করার দাবি জানিয়ে বহুবার আবেদন করার পরও কস্তৃপক্ষ কর্ণপাত করেননি। সওজ থেকে জনপ্রতিনিধি, প্রত্যেকের দোয়ারে ধর্ণা দিয়ে কাজ না হওয়ায় অতিষ্ঠ এলাাকাবাসী নিজেরাই উদ্যোগী হয়। এলাকার লোকজন বৈঠক করে ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট ‘রাস্তা সংস্কার কমিটি’ গঠন করে চাঁদা তোলার উদ্যোগ নেয়। লাখ টাকারও বেশি বাজেট নিয়ে গত সপ্তাহে শুরু হয় সংষ্কার কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে এসকেবেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে পুরনো পীচ ঢালা পথ কেটে ৩-৪ ফুট নিচু করে প্রায় ১৫ ফুট প্রসস্ত করা হচ্ছে। এ কাজে অনেকেই স্বতঃস্ফুর্তভাবে বিনা পারিশ্রমিকে সহায়তা ও তদারকি করছেন।
রাস্তা সংষ্কার কমিটির সদস্য সাবেক মেম্বার মাসুদ রানা জানান, কয়েকবার রাস্তায় পিচঢালা হলেও রাস্তাটি তুলনামূলক উঁচু এবং পার্শ্বে খাঁদ থাকায় রাস্তাটি ভেঙ্গে পড়ে এবং মরণফাঁদ তৈরি হয়। বার বার আবেদন-নিবেদন করার পরও কর্তৃপক্ষ রাস্তাটি নিচু করতে রাজি হয়নি। তাই আমরা এলাকাবাসী চাঁদা তুলে উপজেলা প্রকৌশলীর পরামর্শ মতে মাটি কেটে রাস্তাটি নিচু ও প্রশস্থ করার দায়িত্ব নিয়েছি। এতে রাস্তাটি ঝুঁকি ও দুর্ঘটনামুক্ত হবে প্রত্যাশা করে তিনি রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নিচু করে সংস্কার করতে সরকার কখনও বরাদ্দ দিবে না, তাই এলাকাবাসীর অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। উপজেলা প্রকৌশলী সংষ্কার কাজ পরিদর্শন করেছেন। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্তাপন করলে উপজেলা চেয়াম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, স্থানীয় উদ্যোগে রাস্তা নিচু হচ্ছে এতে কোন সমস্যা নেই। আমরা শুধুমাত্র পুরাতন রাস্তাগুলো মেরামতের জন্য স্কীম পাঠাচ্ছি। এ রাস্তাটির সংষ্কারকৃত এক কিলোমিটার জায়গা পাকাকরণে সংসদ সদস্যের মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com