স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মা-ছেলেকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে একদল দূর্বৃত্ত। আহত অবস্থায় মা মাহমুদা বেগম (৩৫) ও তার ছেলে সাদীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশংকাজনক অবস্থায় সাদী মিয়া (১৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মাহমুদা বেগম চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি এলাকার বাসিন্দা।
আহত সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে মাহমুদা বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় একই গ্রামের ইদ্রিছ আলীর। এক পর্যায়ে ইদ্রিছ আলী লোকজন উত্তেজিত হয়ে মাহমুদা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার পুত্র সাদি মিয়া এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।