মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটের বিভিন্ন মসজিদে অনুদান দিলেন উপজেলা চেয়াররম্যান তাহের

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন মসজিদে অনুদানের চেক বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। গত তিন দিন মেঘবৃষ্টি উপেক্ষা করে দুর্গম এলাকায় তিনি নিজে বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ চেক তুলে দেন। রবিবার তিনি কালেঙ্গা রিজার্ভ টিলা জামে মসজিদে ৩ লাখ, মিরাশী ইউনিয়নের সৈয়দাবাদ জামে মসজিদে ৩ লাখ, গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার জামে মসজিদে ২ লাখ, আহম্মদাবাদ ইউনিয়নেরর আমুরোড বাজার জামে মসজিদে ১ লাখ, সদর ইউনিয়নের আলাপুর মসজিদে ২ লাখ, করিমপুর মসজিদে ২ লাখ টাকা প্রদান করেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি উপজেলার দেওরগাছ কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করবেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, আব্দুল হাই, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, গাজীপুর আওয়ামীলীগের সাধারণন সম্পাদক আব্দুল মালেক মাষ্টার, আহম্মদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, সেক্রেটারি আবু নাসের, সাবেক চেয়ারম্যান আঃ লতিফ, হাছান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, ডেপুটি কমান্ডার দুর্গেশ দেব, আলহাজ্ব জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আফসার মিয়া, সোহেল মিয়া, জায়েদ খান, রাসেল মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com