মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে শিশু ধর্ষিত ধর্ষক লাদেন আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ধর্ষক লাদেনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার বৃন্দাবন চা বাগানে এ ঘটনাটি ঘটে।
শিশুর পারিবারিক সূত্র জানায়, উপজেলার বৃন্দাবন বাগানের এক চা-শ্রমিকের ৯ বছরের শিশু কন্যা স্থানীয় প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে সে তার নিকট আত্মীয় পাশ্ববর্তী আটঘর এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার পথে বাগানের নির্জন রাস্তায় শিশুটিকে একা পেয়ে ঐ এলাকার স্বম্ভু রবিদাশের ছেলে লাদেন রবিদাশ (২০) তাকে জোর করে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক লাদেন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ধর্ষিত শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই বাহুবল মডেল থানা পুলিশ লাদেনকে আটক করেছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ জানিয়েছেন ধর্ষণের অভিযোগে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তার মেডিকেল পরীা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত মূলহোতা লাদেনকে আটক করা হয়েছে এবং ধর্ষণের ব্যাপারে আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারের শিশুর পরিবারের প থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com