মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে জোরপূর্বক গেইট ভেঙ্গে বাড়ির দখলের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের ঠিকাদার মোঃ ছুরুক আলী চৌধুরীর বাড়ির গেইটটি ভেঙ্গে দখলের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার বিকাল ৩টায় পৌর শহরের হাতুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনার দিন পৌর শহরের ঠিকাদার ছুরুক আলী চৌধুরীর বাড়ির গেইটটি একই গ্রামের শেখ বাড়ির আঃ শহিদের পাশের ঘর। অজ্ঞাত কারনে একদল দুর্বৃত্তরা বাড়ির গেইট ভেঙ্গে খুলে নেয়া চেষ্টার করে। গেইট ভাঙ্গার খররটি জাকিরের বড় ভাই জোবায়ের আহমেদ ও জাকিরের ছোট ভাই শাকের বাড়ির মালিক ছুরুক আলী চৌধুরীকে জানান। পরে ছুরুক আলী জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলের ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি জাকিরকে গেইট ভাঙ্গার বিষয়টি জিজ্ঞাসা করলে সে বলে বাড়িটি আমার। তাই আমি যা খুশি তা করব। বাড়ির মালিক ছুরুক আলী চৌধুরী বলেন, বাড়ির যদি তোমার হয় তাহলে সামাজিকভাবে বসে বিষয়টি আলোচনা করে নিয়ে যাও। এর আগে তুমি আমার কোন কিছুর মধ্যে ধরবে না। না হলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com