সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সদর উপজেলার জয়নগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সহিদ মিয়ার সাথে ফুরুক মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বেশ কয়েকবার সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত শহীদ মিয়া, ফুরুক মিয়া, সাইকুল, সাইফুল, আবু মিয়া, হাসান মিয়া, আলা উদ্দিন, মোজাম্মেল, ভিংরাজ, নজরুল ও আব্দুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের মাঝেও শুরু হয় হাতাহাতি। এ সময় হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। অন্যরা রোগীরা ছুটাছুটি করতে গিয়ে আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com