মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

অটিজম সচেতনতা উপলক্ষ্যে রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর উদ্যোগে র‌্যালী ও সেমিনার

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ রোটারী ক্লাব অব নবীগঞ্জ (প্রস্তাবিত) এর উদ্যোগ অটিজম সচেতনতা উপলক্ষ্যে গত মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রোটারী ক্লাব অব নবীগঞ্জ (প্রস্তাবিত) এর সভাপতি সাবেক সিভিল সার্জন হবিগঞ্জ ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক রোটারিয়ান ডাঃ সফিকুর রহমানের সভাপতিত্বে এবং ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান ডাঃ আল-মামুর শাহনাওয়াজ-এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২ এর সমন্বয়কারী বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ রোটারিয়ান পিপি ডাঃ জমির আলী পিএইচএফ। এতে প্রধান বক্তা নবীগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃ 5পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম অটিজম সম্পর্কিত মূল্যবান অডিও ভিজুয়াল প্রদর্শনী করেন। এতে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব নবীগঞ্জ (প্রস্তাবিত) এর সহ-সভাপতি ও জে,কে হাইস্কুল নবীগঞ্জ-এর প্রধান শিক্ষক রোটারিয়ান মোঃ আব্দুস সালাম, ক্লাব এডিটর ও হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রোটারিয়ান এটি এম বশির আহমেদ। সভার শুরুতে জাতীয় সঙ্গীত এর পর পবিত্র কোরআন তেলওয়াত করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মুজিবুর রহমান এবং পবিত্র গীতাপাঠ করেন রোটারিয়ান প্রতিমা রানী বনিক, স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মাহফুজুর রব রনি। এ সময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান দিবেন্দু ধর দীপন, ট্রেজারার রোটারিয়ান মোঃ সামসুল হক, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান প্রভাষক রেজাউল আলম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান বিকাশ রায়, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান রঙ্গ লাল রায়, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান সাদিক মিয়া, ক্লাব সদস্য রোটারিয়ান বিভাবতি মহালদার, রোটারিয়ান আলহাজ্ব হেলাল আহমেদ, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইপিআই টেকনোলজিষ্ট অজিত কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পূন্যব্রত ধর, মানিক লাল দাশ, ফয়সল মিয়া, গোপেশ চন্দ্র দাশ, জগদীশ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী বিধান ধর প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জমির আলী বলেন, অটিজম শব্দটি বাংলাদেশে খুবই পরিচিত। অটিজম কোন রোগ নয় এটি মূলত মস্তিষ্ক জনিত একটা সমস্যা। তাই অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করে তোলতে হবে। অটিজম আক্রান্ত শিশুদেরকে অবহেলা ও অবজ্ঞার চোখে দেখা যাবে না। সভাপতির বক্তব্যে সভাপতি রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান বলেন, হামের মতই আরেকটি রোগ রুবেলা যা গর্ভাবস্থায় কোন মা আক্রান্ত হলে ৩০ ভাগ অটিস্টিক শিশু জন্মের সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে রুবেলা ভেক্সিন নেওয়া উচিত। বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যশনাল এর অবদান বিশ্ব স্বীকৃত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com