মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভার মালী এরশাদ মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মালী মোঃ এরশাদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টায় হবিগঞ্জ পুরাতন পৌরসভার কোয়ার্টারে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। এরশাদ মিয়া বেশ কিছুদিন যাবত ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পুরাতন পৌরসভার কোয়ার্টারে তাৎক্ষনিকভাবে ছুটে যান হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দীলিপ দাস, কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু, পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীবৃন্দ।
আজ শনিবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌসভার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে রাজনগর কবরস্থানে দাফন করা হবে বলে। এরশাদ মিয়া ১৯৯০ সালের ডিসেম্বর মাসে হবিগঞ্জ পৌরসভার মালী পদে যোগদান করেন। বর্তমানে তিনি চাকুরীতে এলপিআর অবস্থায় ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com