মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীমঙ্গল বিজিবির সেক্টর কমান্ডার আশরাফুলে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিযন, শ্রীমঙ্গল থেকে ॥ সীমান্ত এলাকায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ নতুন প্রজন্মকে জাগ্রত করছে দেশপ্রেমে।
বিজিবি কমান্ডার তার সীমান্ত এলাকা পরিদর্শন করার সময় পরিদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। এ সময় তিনি বিদ্যালয় গুলোতে সঠিক মাপের বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকের হাতে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরেন মুক্তিযুদ্ধের ইতিহাসও। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও সংরক্ষন করতে উদ্বুদ্ধ করেন।
এ ব্যাপারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম জানান, তার পিতা একজন মুক্তিযোদ্ধা। আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের এই পতাকাই হচ্ছে আমাদের শক্তি। পতাকার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলে মন অন্যরকম হয়ে যায়। রোদ বৃষ্টি ঝড়ে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পতাকা গুলো দ্রুত রং জ্বলে যায়। তাদের পক্ষে ঘন ঘন বদলানো সুযোগ থাকে না। সব সময় যদি নতুন ঝকঝকে পতাকা আকাশে উড়ে তাহলে বাচ্চাদের মনে আনন্দ ও দেশাত্ববোধ জাগ্রত হবে। তাই তিনি তার বেতনের টাকায় পতাকার কাপড় কিনে সঠিক নিয়মে তৈরী করে স্কুলে স্কুলে তা বিতরণ করেন। তার এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ও বিকেলে মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকার বেশ কিছু বিদ্যালয়ে জাতীয় পতাকা প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com