মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে শতাধিক নারী-পুরুষের আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগের যোগদান করেছেন। গতকাল শুক্রবার দুপুরে কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক জনসভায় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করেন। উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহামেদ পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আপন মিয়া, আওয়ামীলীগ নেতা ফরিদ মিয়া, আব্দুল আওয়াল, মিজানুর রহমান, হাজী তাহের, এডভোকেট সুহেল, শ্যামল দেব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সাইফুল ইসলাম শিপন, ছাত্রলীগ নেতা সোহেল প্রমুখ। সভায় বিএনপির নেতা নাছির উদ্দিনের নেতৃত্বে মহিলা নেতাকর্মী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com