বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

বাহুবলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক, জঙ্গী ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় মডেল থানা প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হয়। বাহুবল মডেল থানা কমিউনিটি পুলিশিং আহ্বায়ক আসকার আলীর সভাপতিত্বে ও থানার ওসি মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন খাগাউড়া জামে মসজিদের খতিব ক্বারী আব্দুল আলী, গীতা পাঠ করেন বিরেশ্বর ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব সোহেল আহম্মদ কুঠি।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, আলিফ সোবহান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com