মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৪ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের শমসের উল্লার ছেলে রমজান মিয়া, এনাতাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুমেন মিয়া, শৈলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে সজ্জাদুর মিয়া, কায়স্থগ্রামের আখিল মিয়ার ছেলে উজ্জল মিয়া।
পুলিশ জানায়, থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে জিআর, নারী শিশু নির্যাতন, মাদক ও চুরি ডাকাতির বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে। পরে রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com