সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ বড়চরে ৪৬ তম বার্ষিক মহোৎসব অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। ইহাই সনাতন ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত তাই বিশ্বশান্তি ও মানবকল্যাণার্থে শায়েস্তাগঞ্জ বড়চর গ্রামে অবস্থিত শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় প্রতি বৎসরের ন্যায় এবারও এ উৎসব উদযাপন করা হয়। উৎসব উদযাপন পরিচালনা কমিটির দীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী ৪৬তম বার্ষিক শ্রীশ্রী বিশ্ব কল্যাণ তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসবের অনুষ্টান সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্টান সূচিতে যা ছিল, ১ম দিনে শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠ, “ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনামযজ্ঞের শুভ অধিবাস। ২য় দিনে “ব্রাহ্ম মুহূর্ত হইতে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ। ৩য় দিনে “মহাপ্রসাদ বিতরণ”। ৪র্থ দিনে নগর পরিক্রমা, কীর্তন সমাপন, দধিভান্ড ভঞ্জন ও পদাবলী কীর্তন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com