সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাইয়ে অবৈধভাবে বরাক নদী খনন কাজের পায়তারা ॥ অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলাধীন বরাক নদীতে খনন কাজ নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনকে পাশ কাটিয়ে বানিয়াচং ও অষ্টগ্রামের লোক দিয়ে খননের পায়তারা চলছে উল্লেখ করে লাখাইয়ের কৃষকরা ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, লাখাই উপজেলার ফরিদপুর মৌঝার উপর দিয়ে প্রবাহিত বরাক নদী খননের জন্য বানিয়াচং উপজেলার সার্ভেয়ার দিয়ে সার্ভে করা হয়েছে। ওই সার্ভে অনুযায়ী নদীটি খনন করা হলে লাখাই উপজেলার হাজার এক জমির ফসল ক্ষতিসাধিত হবে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, লাখাই উপজেলাধীন এলাকা বরাক নদী খননের কাজ লাখাই উপজেলা প্রশাসনই করতে পারে। কিন্তু সে ক্ষেত্রে লাখাই উপজেলা প্রশাসনকে অবগত করা হয়নি। এমতাবস্থায় নদী খনন কাজে লাখাই এলাকাবাসী বাধা দিলে শান্তি-শৃঙ্খলা বিঘেœর আশঙ্কা করছেন অভিযোগকারীরা।
এ ব্যাপারে মোঃ ইলিয়াছ মিয়া গত ২২ জানুয়ারী ফরিদপুর গ্রামবাীর পক্ষে বরাক নদীর সার্ভে ও খনন কাজ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com