মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রাণ আরএফএল কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক আহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সহিবুর রহমান (২২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। সে অলিপুর গ্রামের লকু মিয়ার পুত্র। গতকাল রবিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। আহত সহিবুর দীর্ঘদিন ধরে ওই কোম্পানীতে শ্রমিকের কাজ করে আসছে। গতকাল কাজ করার সময় অসতর্কতাবশত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তার মুখমন্ডল ঝলসে যায়। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com