মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ৭০ লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, শিক্ষার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নতি সাধন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে সময়োপযোগী পাঠদান পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন সাধনসহ বছরের শুরুতে তাদের হাতে বই পৌঁছে দেওয়ারমত চ্যালেঞ্জিং কাজ বাস্তবায়ন করেছে। তিনি গতকাল রবিবার ধল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭০ লাখ টাকা ব্যয়ে ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের যে কোন উন্নয়নে সামাজিক সহযোগিতার হাত এগিয়ে আসলে টেশসই উন্নয়ন করা সম্ভব। হাজী শহিদ আলীর সভাপত্তিত্বে এবং জলিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আকরাম আলী, বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, হাজী রফিক মিয়া, সাবেক মেম্বার লাল মিয়া, আবিদ উল্লাহ মাষ্টার, হাজী আমান উল্লাহ, রফিক মিয়া, বর্তমান মেম্বার সিজিল মিয়া, কামরুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহমদ আলী, কাজল মিয়া, সফিক খান, মোঃ সৈয়দুজ্জামান, সালেক মিয়া, জলফু মিয়া, রফিক মিয়া, মহিলা ইউপি সদস্য জোস্না বেগম, হাদিয়া বেগম, ঝরণা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com