মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বিয়াম স্কুলে ব্যতিক্রমধর্মী বই উৎসব

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরই ১ জানুয়ারী বই উৎসব হলেও সেটি ছিল অনেকটাই গতানুগতিক। পুরোপুরি উৎসবের আমেজ দেখা যায়নি কোথাও। তবে এ বছর হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরী স্কুলে বই উৎসবকে সত্যিকারের উৎসবে রূপ দেয়া হয়েছে। আকর্ষণীয় ব্যানার আর ফেস্টুনে সাজানো হয়েছিল পুরো ক্যাম্পাস। আর শিক্ষার্থীরা নতুন পোশাক, হাতে বেলুন এবং অভিভাবকদের নিয়ে উৎসবের আমেজেই দিনটি অতিবাহিত করেছিল ক্যাম্পাসে। আর স্কুলের সভাপতি জেলা প্রশাসক সাবিনা আলমের হাত থেকে বই পেয়ে আনন্দের সীমা ছিল না তাদের মধ্যে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে বই উৎসবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান ও স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com