মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরতলীর পোদ্দার বাড়িতে এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অরুণ দেব (৪৫) নামের এক ব্যক্তির শরীর জলসে গেছে। তিনি সদর উপজেলার বগলাখাল গ্রামের গৌরাঙ্গ দেবের পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, অরুণ দেব তার প্রয়োজনীয় কাজে ওই এলাকার একটি ওয়ার্কশপে যান। এ সময় ওয়ার্কশপে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার শরীর জলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com