মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেয়র গউছ সকল মামলায় জামিন লাভ করায় কৃষকদলের শোকরানা মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ সকল মামলায় জামিন লাভ করায় শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে গতকাল শনিবার বাদ এশা পশ্চিম এড়ালিয়া জামে মসজিদে এই শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুক, প্রচার সম্পাদক এমরান আহমেদ কাওছার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক জজ মিয়া, ওয়ার্ড কৃষকদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি নানু মিয়া, কৃষকদল নেতা সাজল মিয়া, নাসির উদ্দিন, রাসেল আহমেদ, সিদ্দিক মিয়া, সোহাগ মিয়া, রুজেল মিয়া, কাওছার, সাইফুদ্দিন, কামাল মিয়া, জুনাইদ, শিফন মিয়া, ইকবাল মিয়া প্রমুখ। শোকরানা মিলাদ ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওঃ সেলিম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com