মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে বন্ধের দিন দোকান খোলা রাখায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে শ্রম আদালতের নোটিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার ছুটির দিনে আইন লঙ্গন করে ব্যবসা পরিচালনা করায় চুনারুঘাট বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে শ্রম আদালত। ছুটির দিনে আইন অমান্য করে কেন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলো এমন ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে ওই আদালত। আগামী ৩ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে চট্টগ্রামে অবস্থিত শ্রম আদালতে যথাযথ নিয়মে ওইসব দোকানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে তোলপাড় চলছে। এ বিষয়ে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া বলেন, দীর্ঘ ৪ বছর ধরে প্রতি শুক্রবার চুনারুঘাট বাজারের দোকানপাঠ বন্ধ রাখা হচ্ছে। কিন্তু ওইসব দোকানগুলোকে কি কারণে নোটিশ দেয়া হলো তা বোধগম্য নয়। শ্রম আদালত উপ-মহাব্যবস্থাপক, ভানুগাছ কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এখন থেকে সকল হাটবাজার মনিটরিং করা হচ্ছে। বন্ধের দিন যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে তাৎক্ষণিকভাবে ওইসব দোকানীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com