মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইংল্যান্ড প্রবাসী বুলবুল চৌধুরীর সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সমাজ সেবক ও হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুলের সাথে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধার পর প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুলের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সাবেক সহ সভাপতি ও বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি হেমায়েত আলী খান জাতু, সহ সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ওয়াহাব নাইমী, সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর ও পাঠাগার সম্পাদক আব্দুল হক মামুন, প্রচার ও প্রকাশানা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম কাউছার আহমেদ, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, নিরঞ্জন গোস্বামী শুভ, আজিজুল ইসলাম সজিব প্রমুখ।
সভায় প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্য হলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। এরপূর্বে প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুলের মায়ের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com