মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে কুর্শি ইউপি’র ৪নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৬৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার মোল্লারাই গ্রামে হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান চৌধুরীর বাড়ীতে ৪নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৬নং কুর্শি ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সদস্য মোঃ সিরাজুল ইসলাম জাহেদ, দেওয়ান জায়েদ আহমদ, ৬নং কুর্শি ইউপি যুবলীগের সদস্য আব্দুস সামাদ আজাদ, শাহনাজুল ইসলাম ছানু, রিপন শীল, নুরুল ইসলাম মিলন, কনর মিয়া, জাহেদ মিয়া, মোঃ ছরুক আলী, ইমান চৌধুরী, মোঃ নজির মিয়া, মোঃ মামুন মিয়া, রাজু মিয়া, অজুদ মিয়া, লুৎফুর মিয়া, কাওছার মিয়া, গিয়াস উদ্দিন, রফি মিয়া, আঙ্গুর মিয়া, ইমরান আহমেদ, হৃদয় আহমেদ প্রমুখ। সভা শেষে মুহিত চৌধুরী কে সভাপতি, শিপন আহমদকে সাধারণ সম্পাদক ও আফরুজ্জামান চৌধুরী আক্কলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ ৪নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। সভার শুরুতে কেক কেটে ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com