মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঐতিহাসিক ৭ নভেম্বরে বাঁচাও ছাত্রদলের প্রধান সড়কে অবস্থান ও সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাঁচাও ছাত্রদলের ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে দিনভর হবিগঞ্জ শহরের প্রধান সড়কে অবস্থান, সমাবেশ, মিছিল-শ্লোগানে মুখরিত করে রেখেছিল। পুলিশের বাধাকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সারা শহরে অবস্থান নেয়। বিপ্লব দিবসের শ্লোগানের সঙ্গে সঙ্গে পকেট কমিটি বাতিলের দাবিতে অনড় ছাত্রদলের নেতাকর্মীরা যেকোন মূল্যে ভীরু-কাপুরুষ নেতৃত্বকে অব্যাহত প্রতিরোধের মাধ্যমে বীরগাথা নেতৃবৃন্দের নেতৃত্বকে প্রতিষ্টিত করার ঘোষনা দেন। প্রধান সড়ক অবস্থান শেষে বাঁচাও ছাত্রদল নেতাকর্মীরা স্থানীয় তিনকোনা পুকুরপাড়ে এক সমাবেশ বক্তারা বলেন, পুলিশ ও সরকারি দলের সেল্টারে বিতর্কিত নেতৃবৃন্দ আওয়ামী রাজনীতির এলাকায় মিছিলের নামে যে নাটক মঞ্চস্থ করে চলেছে তা হবিগঞ্জের ইতিহাসের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com