মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মাদক সম্রাট আকবরের বাড়ীতে অভিযান ॥ ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার পশ্চিমপাড়ার মাদক সম্রাট আকবরের বাড়ীতে আবারও মাদক চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের নেতৃত্বে মাদক চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় মনতলা সিমান্ত ফাঁড়ির সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। টাস্কর্ফোসের উপস্থিত টের পেয়ে আকবর ও তার সহযোগিরা পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ বলেন, বিগত ১ মাসের মধ্যে ৪ বার মাদক সম্র্রাট আকবরের বাড়ীতে মাদক চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন সেট উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com