মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামে ৮ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে লম্পট চাচাতো ভাই। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ছাড়া বিষয়টি ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। কিন্তু কোন সুরাহা না হওয়ায় ওই ছাত্রীকে (১৮) কে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। একই গ্রামের আব্দুল হকের পুত্র ধর্ষিতা ছাত্রীর ভাই জাকির হোসেন জানান, প্রতিবেশী আব্দুল করিমের পুত্র তাদের চাচাতো ভাই আব্দুল আমিন (২০) প্রায়ই তার বোনকে উত্যক্ত করতো। এতে সে পাত্তা না দেয়ায় আমিন বিয়ের প্রস্তাব পাঠায়। এতেও রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আমিন ওই ছাত্রীর ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে তারা মামলার উদ্দ্যোগ নেয়। এ সময় মুরুব্বী আব্দুল বারিক, ফারুক মিয়া, ইয়াওর মিয়া ও সুজন মিয়াসহ কতিপয় ব্যক্তি দুপুরের দিকে সালিশের আয়োজন করে। সালিশে সিদ্ধান্ত হয় আমিন ওই ছাত্রীকে বিয়ে করবে। কিন্তু আমিন রাজি না হলে মুরুব্বীরা তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। কিন্তু জরিমানার টাকাও দিতে রাজি না হলে বিকাল ৩টার দিকে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তারী পরীক্ষার জন্য। তাদের সাথে আসা নাম প্রকাশে অনিচ্ছুক আমিনের পক্ষের এক ব্যক্তি জানান, আত্মীয়তার সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলছিল। এ সুবাদে প্রায়ই তারা মেলামেশা করতো। গতকাল তাকে ফাঁসানোর জন্য নাটক সাজানো হয়েছে। আমিন বিয়ে করতে রাজি আছে। কিন্তু এ নিয়ে গ্রাম্য রাজনীতি শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com