মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ শহরের সিএনজি স্ট্যান্ডে পকেটমার আটক

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিএনজি স্ট্যান্ড থেকে আফরোজ মিয়া (৩৫) নামের এক পকেটমারকে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাতগাঁও গ্রামের খুর্শেদ আলীর পুত্র। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, ওই সময় আফরোজ মিয়া এক যাত্রীর পকেট মারতে যায়। এ সময় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com