মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মিয়ানমারের মংডুতে ইয়াবার ৩৯ কারখানা, টার্গেট বাংলাদেশ

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মিয়ানমারের মংডুতে বাংলাদেশ সীমানার ১০ কিলোমিটার ভেতরের দিকে ৩৯টি ইয়াবার কারখানা রয়েছে। বাংলাদেশকে টার্গেট করেই সীমান্তের অদুরে এসব কারখানা তৈরি করেছে স্মাগলাররা। গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, নাফ নদী হয়ে সড়ক ও নৌপথে ১৫টি রুটে ইয়াবা বড়ি পাচার করা হচ্ছে। এখনো সমুদ্রপথে ঢুকছে লাখ লাখ ইয়াবার চালান। এসব চালান টেকনাফ, কক্সবাজার, উখিয়া হয়ে চট্টগ্রামে যায়। কিছু চালান সেন্ট মার্টিনস ও শাহপরীর দ্বীপ হয়ে পাচার হচ্ছে। ডাঙায় ওঠার আগেই ইয়াবার চালানগুলো ভাগ হয়ে যাচ্ছে। এসব চালানের দ্বিতীয় বাজার ঢাকা।
দেশে যে পরিমাণ মাদক ধরা পড়ে সেটা বিক্রি হওয়া মাদকের মাত্র ১০ শতাংশ। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএনওডিসি সূত্রে এ তথ্য জানাগেছে। সে হিসেব গত বছর দেশে বিভিন্ন সংস্থা মিলে দুই কোটিরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সে হিসাবে, বাংলাদেশে প্রশাসনের চোখ এড়িয়ে উল্লেখিত সময় সেবনকারীদের হাতে প্রায় ১৮ কোটি ইয়াবা বড়ি পৌছে গেছে। দেশে মাদক কারবারির সংখ্যা জানা নেই খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাছেই। সংশ্লিষ্ট কারোরই জানা নেই মাদকসেবীর সংখ্যাও।
সংশ্লিষ্ট কর্মকর্তারাই বলছেন, মাদক কারবার ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে তাদের সংখ্যা জানা গুরুত্বপূর্ণ। ১০ বছর আগের ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের এক তথ্যের ওপর ভিত্তি করে অনেকে দাবি করছেন, দেশে এখন মাদকসেবীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশে প্রায় এক লাখ পেশাদার মাদক কারবারি আছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাদক কারবারের কৌশল ও বাজার বেড়েছে। ইউএন ডিএনসির ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত আট বছরে দেশে ফেনসিডিলের চাহিদা কিছুটা কমলেও ইয়াবার বিস্তার বেড়েছে ৯ হাজার ১৪৯.৫ শতাংশ। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে এক বছরে বিস্তারের হার ২১১.২২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com