মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের (প্রতিকৃতি)-এর উদ্বোধন করেন কেয়া চৌধুরী এমপি। আলিফ সোবহান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমরান হোসেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কলেজ গভার্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ মিয়া, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কোন দলের নন, তিনি সার্বজনীন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌছে দিতে হবে।
উল্লেখ্য, হবিগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো স্থাপিত হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com