রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বেপরোয়া পাখি শিকারী প্রকৃতির প্রান অবাধে নিধন

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৭৮৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ শীত আসার আসার আগেই একশ্রেণীর অসাধু পাখি শিকারী ও ভোজনবীলাসি পাখি খাদকের আনাগোনা। ফলে বেড়ে যায শিকার। অতিথি পাখির আগমন শুরু হলেই শিকারীরাও নেমে পড়ে মা পাখির কাছ থেকে তার সন্তানকে এবং পরিজনদের কেড়ে নিতে। ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিনিদই দেখা যায় শিকারীদের হাতে বিভিন্ন প্রজাতির পাখি। সেই সাথে স্থানীয় গ্রাম হাট-বাজারেও হচ্ছে পাখি। জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্টদের নেই এনিয়ে কোন মাথা ব্যাথা। নবীগঞ্জ সহ পার্শ্ববর্তী উপজেলা গুলোতে অতিথি পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি বেশি পাওয়া যাচ্ছে এখন। আর এ সুযোগটি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ, বিষটোপ, নেশাজাতীয় ট্যাবলেট ব্যাবহার এবং এয়ারগান দিয়ে শিকারীরা অবাধে অসহায় অতিথি পাখি ধ্বংস করে। উপজেলা জুড়ে গ্রামে গ্রামে হাওরে, বন-বাদাড়ে, যেখানেই পাখিদের আনাগোনা, সেখানেই চলছে শিকারীদের হানা। বাদ যাচ্ছেনা দেশিয় প্রজাতির পাখিও। সাদা বক, হলদে কুটুম, খয়েরী ঘুঘু, বাশঘুঘু, ফোড়েল ঘুঘু, কুলি, ঝুটকুলি, মাছরাংগা, আমতোতা সহ দেশীয় প্রজাতির সব ধরনের পাখিই এখন শিকারীদের টার্গেটে পরিনত হয়েছে। পাখি শিকারের যেন এক রামরাজত্ব কায়েম করেছে শিকারীরা।
সরেজমিনে, উপজেলার দিনাপুর এলাকায় মহাসড়কে বেশ কয়েটি স্থানে ঘুরে যে তথ্য পাওয়া গেল তা হলো, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিন ৭/৮ জনের একদল পাখি শিকারীকে দেখা যায়। তারা জুড়ায় জুড়ায় পাখিদের পায়ে ধরি বেধে চলন্ত প্রাইভটে দামী দামী গাড়ি দেখে সামনে উড়াতে থাকে। আর এসব রঙ্গ বরেঙ্গরে পাখি চোখরে সামনে উড়তে দেখে গাড়ি থামিয়ে অনেক পাখি খাদক লালসায় পড়ে হাজার টাকায় খরিদ করে নিচ্ছেন পাখি। স্থানীরা বলেন, মানুষের কাছ থেকে জীববৈচিত্রের সুন্দরতম প্রাণী পাখি আজ হারিয়ে যাচ্ছে আমাদেরই কারণে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার পরিবর্তে আমরাই তৈরী করছি বৈরিতা। ফলে কৃষকের বন্ধু প্রকৃতির প্রান অবাধে নিধন হওয়ার ফলে চাষির ফসলে ব্যবহার করতে হয় অতিমাত্রায় কিটনাষক। তাই শিকারীদের তান্ডব বন্ধে অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে জীববৈচিত্র সংরক্ষণে পাখি নিধন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com